ছেলে :বাবা, ইডিয়ট কাকে বলে?
বাবা :ইডিয়ট হলো সেই সব বোকা ব্যক্তি যারা নিজেদের বক্তব্য এত বেশি প্রলম্বিত করে যে কেউ তার কথা বুঝতে পারে না। বুঝতে পেরেছ?
ছেলে :না।
দুজন ড্রাইভার ট্রাক চালাচ্ছিল।
১ম ড্রাইভার :হায়। ব্রিজটা ২ দশমিক ৭ মিটার উঁচু আর আমাদের ট্রাকটা ৩ মিটার।
২য় ড্রাইভার :যা দোস্ত, কোনো সমস্যা নেই। আশপাশে কোনো পুলিশ নেই।
ডায়াল ফোনের সময়কার কথা। একটা ফোন এল ৭৭৭৭৭৭৭৭ নম্বরে—
:হ্যালো, এটা কি ৭৭৭৭৭৭৭৭? প্লিজ, আমাকে একটা ডাক্তার ডেকে দিন না। আমার আঙুল ফোনের ডায়ালে আটকে গেছে।
