আজকের অনুষ্ঠান

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:০৬
শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি : ১৮তম মাসিক সাধারণ সভা, বিকাল ৪টা, সোসাইটি মিলনায়তন। বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন : আইন থাকা সত্ত্বেও উপজেলা পরিষদ অকার্যকর শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টা, সিরডাপ মিলনায়তন। আমরা ঢাকাবাসী : মাহে রমজানের তাত্পর্য ও ইসলামের ওপর নানামুখী ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভা, বিকাল ৫টা, মৌরি রেস্টুরেন্ট। চেতনায় ২১ বাঙালি ও বাংলাদেশ : মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনের ওপর আলোচনা, বিকাল ৫টা, চিংড়ি চাইনিজ রেস্টুরেন্ট। সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট : হেফাজত ইসলাম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক সভা, সকাল ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল : চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভা, বিকাল সাড়ে ৪টা, স্কাইমুন রেস্টুরেন্ট। বাংলাদেশ পরিবেশ আন্দোলন : রাজউক-এর পূর্বাচল (২য় পর্যায়) প্রকল্পের নামে হচ্ছেটা কি? শীর্ষক সংবাদ সম্মেলন, সকাল সাড়ে ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।