উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম নওয়াপাড়া গ্রামের মৃত ছলেমান খানের ছেলে আলফাডাঙ্গা ডিজিটাল ক্যাবল্স নেটওয়ার্কের মালিক মোঃ সোহেল খানকে (লিটন) পার্শ্ববর্তী বটতলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পূর্ব-পরিকল্পিতভাবে রাস্তার পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারাল দেশিয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিত্কারে লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ও কপালে ১২/১৫টি সেলাই ও বাম হাতের একাধিক জায়গায় ভেঙ্গে গেছে বলে জানা যায়। এ ব্যাপারে সোহেল খান বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে গ্রাম্য কোন্দল হিসাবে রফিক হোসেন (মাষ্টার) এর সাথে তার বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে রফিক গ্রুপের লোকজন পূর্বে তাকে প্রকাশ্যে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে এবং তারই জের ধরে উজ্জল, চেরাগ আলী, মফিদুলসহ একাধিক ব্যক্তি তাকে কুপিয়েছে বলে জানায়।
