চট্টগ্রামে হোটেল থেকে ৫ রোহিঙ্গা আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৩
জাল পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় নগরীর একটি হোটেল থেকে ৫ রোহিঙ্গাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকার আল হালিম হোটেল থেকে তাদের আটক করা হয়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী বলেন, আটককৃতরা জাল পাসপোর্ট নিয়ে দালালের সহায়তায় সৌদি আরব যাওয়ার জন্য হোটেলে অবস্থান করছিল। আটক ৫ জন রোহিঙ্গা। ৩ জনের বাড়ি কক্সবাজার জেলায়। দালালদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।