রামপুরা ও তুরাগে পৃথক ঘটনায় দুটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতনের শিকার এই দুই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপুরা থানার ওসি জানান, পূর্ব রামপুরায় বৃহস্পতিবার ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটির মা বলেছে, ধর্ষণকারীর নাম না বলতে পারলেও সে তাকে দেখলে চিনতে পারবে। এতে বোঝা যায়, ধর্ষক স্থানীয় ও পরিচিত কেউ। এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে তুরাগ থানার ওসি জানান, গুলগোলার মোড়ে বুধবার রাতে ৭ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
