এইচএসসির ফল আগস্টের প্রথম সপ্তাহে

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৮
২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী আগস্ট মাসের তিন থেকে পাঁচ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার জানিয়েছেন, আগস্টের তিন থেকে পাঁচ তারিখের মধ্যে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই তিনদিনের মধ্যে যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। গত এক এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী এর লিখিত পরীক্ষা ২৮ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী দলের হরতাল, রাজনৈতিক অস্থিরতা এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বেশ কয়েকটি পরীক্ষা পেছাতে হয়। এ কারণে লিখিত পরীক্ষা শেষ হয় গত তিন জুন। এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।