উন্নয়নের ধারাবাহিকতার জন্য এই সরকারের আবার ক্ষমতায় আসা উচিত

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৯
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এক মেয়াদের বেশি থাকতে পারেনি। তাই সরকারের ধারাবাহিকতা না থাকায় উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয়। এজন্য বর্তমান সরকারের আবার ক্ষমতায় আসা উচিত এবং যে কোন সরকারকে পরপর অন্তত দুই মেয়াদে নির্বাচিত করা উচিত। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমপ্রসারিত চারলেনের ৩টি সেতু সীতাকুণ্ডের ঘোরামারা, বাঁশবাড়িয়া, শোকলাল হাট সেতু উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ এই সরকারকে আরেকবার সুযোগ দিলে পদ্মাসেতু, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের কাজ সমাপ্ত করা সম্ভব হবে। আর মেট্রোরেল, ট্রানজিট ও এলিভেটেড এক্সপ্রেসের মত কাজগুলো দৃশ্যমান করা যাবে।