মাত্র এক বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে চলে যাচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা। ইতোমধ্যে চীনে সবচেয়ে উঁচু ভবন স্কাই সিটি নির্মাণ কাজ শুরু হয়েছে। আর মাত্র দশ মাসেই এই ভবনের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খবর সিএনএন’র।
চীনের এই উঁচু ভবনের উচ্চতা ৮৩৮ মিটার। আর বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। গত ২০ জুলাই চীনের কেন্দ্রস্থল চাঙসায় এই ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজে নিয়োজিত কোম্পানি ব্রোড গ্রুপের ফাস্ট কনস্ট্রাকশন আশা করছে, আগামী বছরের এপ্রিলে ভবনের কাজ শেষ হবে। বুর্জ খলিফা নির্মাণে সময় লেগেছিল পাঁচ বছর।
আর এ নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে কিভাবে এত দ্রুত কাজ শেষ করা সম্ভব। দশটি শহরে ৫৬৪১ মিটারের চেয়ে বড় ভবন তৈরির পরিকল্পনা করছে চীন। ২০২২ সালে ১৫২ মিটারের বেশি ১ হাজার ৩১৮টি ভবন তৈরি হবে যা যুক্তরাষ্ট্রের চেয়ে দ্বিগুণ।
