গত শুক্রবার পূর্ব আফগানিস্তানে একটি বাজার এলাকায় আত্মঘাতী বোমা হামলায় তালেবান বিরোধী এক নেতাসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলাকারী একটি মোটর সাইকেল নিয়ে ব্যস্ত এলাকাটিতে ঢুকে পড়ে। -খবর ডন পত্রিকার
ঘাজনি প্রদেশের অতিরিক্ত পুলিশ প্রধান আসাদুল্লাহ ইনসাফি জানান, হামলায় আহত হয়েছেন সাতজন। হামলার লক্ষ্য ছিলেন তালেবান বিরোধী নেতা কমান্ডার দৌলত খান। দুই দেহরক্ষীসহ তিনি নিহত হয়েছেন। দৌলত খানের আফগান লোকাল পুলিশ (এএলপি) বাহিনী বিভিন্ন গ্রামে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিলো। যেসব এলাকায় পুলিশ অথবা সেনাবাহিনীর ্্উপস্থিতি কম সেসব এলাকায় নিরাপত্তা দেয়ার জন্য ২০১০ সালে এএ্্্লপি গঠন করা হয়।
