চীনে শুক্রবার সকালে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটেছে। চীনের রাষ্ট্রীয় পিপলস ডেইলির ওয়েবসাইটে বলা হয়, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশের হাইলুনে শুক্রবার সকালে এ বৃদ্ধাশ্রমে আগুন লাগে। দমকল বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওয়েবসাইটে আরো বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ওই বৃদ্ধাশ্রমে মোট ২৮৩ জন প্রবীণ নাগরিক অবস্থান করছিলেন।
