সংবাদ কণিকা

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:০৩
কৃত্রিম হীরা খাঁটি হীরা কেনার সামর্থ্য যাদের নেই, তারা কিনতে পারেন কৃত্রিম হীরা, যদিও তার দামও কিন্তু কম নয়। হীরার অত্যন্ত পাতলা প্রলেপ দেয়ারও প্রক্রিয়া আবিষ্কার করেছেন জার্মান বিজ্ঞানীরা। আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সারাসোটায় কৃত্রিম হীরা উত্পাদন করা হয়। একটি ধাতব চেম্বারে ‘ডায়মন্ড সিড’ হিসাবে পরিচিত হীরার ক্ষুদ্র টুকরা এবং কার্বন একত্রে জমা করে সেটি চুল্লিতে ঢোকানো হয়। কারখানায় এভাবে ৮২ ঘণ্টার মধ্যে ডায়মন্ড সিড থেকে হীরা তৈরি হয়।- ডয়েচে ভেলে ছবি আঁকার ধরন অনুকরণ ছবি আঁঁকার সময় শিল্পীরা যে স্টাইলে আঁঁকেন, ঠিক তাই অনুকরণ করতে সক্ষম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছে ডিজনি রিসার্চ। ডিজনি রিসার্চের গবেষকরা এমন প্রোগ্রাম তৈরি করেছেন, যা নির্দিষ্ট শিল্পীর ছবি আঁঁকার ধরন অনুকরণ করতে পারে। সাতজন শিল্পীকে নিয়ে এই গবেষণা করা হয়েছে। গবেষণায় প্রত্যেক শিল্পী ফটো দেখে খসড়া ছবি আঁঁকেন। এমনভাবে প্রোগ্রামটি বানানো হয়েছে যেন ছবি আঁঁকার সময় শিল্পীরা যেভাবে আঁঁকতেন, প্রোগ্রামটি ঠিক তাই অনুকরণ করে। —বিবিসি এক ঘন্টায় পণ্য অনলাইনে অর্ডার দেয়া পণ্যসামগ্রী একঘণ্টায় নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়ার সার্ভিস চালু করেছে ইবে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো, স্যান হোসে, নিউইয়র্ক সিটি ছাড়াও এখন পেনিনসুলা, ব্রুকলিন এবং কুইন্সে ইবের নতুন সেবাটি পাওয়া যাবে। ইবের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে: অটোজোন, বেবিস আর আস, বেস্ট বাই, ফিনিশ লাইন, জিএনসি, গিটার সেন্টার, ডিপো প্রভৃতি। এসব প্রতিষ্ঠানে আইপ্যাড থেকে শুরু করে জ্বরের ওষুধ, সবই অর্ডার দেয়া যায়। —রয়টার্স ডলফিনও নাম ধরে ডাকে মানুষ যেমন একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করে ডলফিনও নাকি তেমনটা করে। সাম্প্রতিক এক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মার্কিন এক জার্নালে। এরফলে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষের পর ডলফিনই একমাত্র প্রাণী যারা একে অপরকে নাম ধরে ডাকে। স্কটল্যান্ডের পূর্ব উপকূলের প্রায় ২শ’টি ডলফিনের উপর গবেষণা করেছেন স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। —এএফপি