হিউম্যান রাইটস বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি এডভোকেট রবীন্দ্র নাথ গোপ ও তার সহকারী গনেশ চন্দ্রসহ চারজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাদের অচেতন অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার নাটোর রেলওয়ে স্টেশন থেকে দুইজনকে ও পুরনো বাস টার্মিনাল থেকে অপর দুইজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বিকাল ৪টা পর্যন্ত তারা অচেতন অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক আবুল কালাম আজাদ জানান, খাবারের সাথে বিষাক্ত কোনকিছু খাওয়ানোর ফলে তারা সংজ্ঞা হারিয়ে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে।
