২৯ জুলাই সংসদ সদস্য গোলাম সবুর টুলুর কুলখানি

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:২১
বরগুনা-২ এর মাননীয় সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মধুমতি টাইলস, মধুমতি সিরামিকস, মধুমতি ক্যারিয়ার্স ও মধুমতি কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরহুম আলহাজ্ব গোলাম সবুর টুলু সাহেবের কুলখানি আগামীকাল সোমবার বাদ আছর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৫০, নিউ ইস্কাটন রোডে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সংসদ সদস্য গোলাম সবুর টুলু গত ২৬ জুলাই শুক্রবার ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। গতকাল শনিবার মরহুমের ব্যবসায় প্রতিষ্ঠান সাভারস্থ মধুমতি টাইলস লিঃ কারখানা প্রাঙ্গণে প্রথম জানাজা, ইস্কাটনস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা এবং মরহুমের নিজ নির্বাচনী এলাকা পাথরঘাটায় সর্বশেষ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।