মেয়েদের স্বপ্ন ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ১৯:৫৪
শারমিন আক্তার লিজা এলএলবি অনার্স ১ম ব্যাচের ৩য় সেমিস্টারে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হয়ে স্বপ্ন দেখছে ভবিষ্যতে ব্যারিস্টার হওয়ার। লিজা তার ভাল ফলাফলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বিশ্ববিদ্যালয় ও তার পরিবারের প্রতি। ছোট বেলা থেকে মেধাবী লিজা খুব নিয়মনীতি ও গুছানো স্বভাবের। লিজা মনে করেন যে আমাদের দেশে ধনি-দরিদ্র প্রতিটি পরিবারের মেয়েকে লেখাপড়া খুব ভাল ফলাফল করতে হবে তবেই আমাদের দেশে মেয়েদের অংশগ্রহণ বাড়বে প্রতিটি ক্ষেত্রে। কিশোরগঞ্জ জেলায় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মত ১টি আদর্শ, উন্নত ও শৃঙ্খলাপূর্ণ বিশ্ববিদ্যালয় থাকায় মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থী হিসেবে ওরা এখানে ভর্তি হতে পেরে তাদের মেধার বিকাশে সুযোগ পেয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রথম হতে পেরেছে এবং আজ সকলেই জানতে পেরেছে যে, মেয়েদের মেধা আছে তারাও প্রথম হতে পারে। এই এলাকায় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় হওয়ায় এলাকাবাসী ও তাদের সন্তানেরা মূলত মেয়েরা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।