হাজার বছরের জেল

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২০:৫৪
আটককারী নিজেই এখন আটক আছেন। শুধু আটক নয়, এক হাজার বছরের বেশি কারাদণ্ড হচ্ছে। সেই আটককারী হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের অ্যারিয়েল ক্যাস্ট্রো। দুই মাসে তার বন্দীশালা থেকে তিন মহিলা উদ্ধার হলে প্রকাশ পায় তার দুর্ধর্ষ অপরাধের কথা। যুক্তরাষ্ট্রের মত দেশে সে এই তিন মহিলাকে এক দশক ধরে আটকে রাখে, ধর্ষণ ও মারধরের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অকপটে দোষ স্বীকার করে নেয়ায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হচ্ছে। সে আরো স্বীকার করে যে, পর্নোগ্রাফির প্রতি তার আসক্তি তৈরি হয়েছে, তার যৌন সমস্যা আছে এবং এক সময় নাকি সে নিজেই যৌন নির্যাতনের শিকার হয়েছিল। সে আদালতে ৯৭৭টি অভিযোগের মধ্যে ৯৩৭টির দায় স্বীকার করে। এ কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়ার আবেদন কৌঁসুলিরা প্রত্যাহার করে নেন। সমস্ত অপরাধের জন্য তাকে কোন প্যারোল (সাময়িক মুক্তি) ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড এবং আরো এক হাজার বছর কারাদণ্ড দেয়া হচ্ছে। প্রথম দিকে তাকে আদালতে নেয়া হলে বিমর্ষ হয়ে মাথা নিচু করে রাখত। শুনানির শেষ দিন সে স্বাভাবিক ভাবেই বিচারকের প্রশ্নের উত্তর দেয়। সে স্বীকার করে যে, সে আর কোনদিনই জেল থেকে মুক্তি পাবে না। আদালত তার স্বীকারোক্তি গ্রহণ করে তাকে দোষী সাব্যস্ত করে এবং আগামী বৃহস্পতিবার রায় ঘোষণা হবে। জিনা ডিজেসাস, আমান্ডা বেরি ও মিশেল নাইট ২০০২ থেকে ২০০৪ সালের মধ্য নিখোঁজ হয়ে যায়। তখন তাদের বয়স ছিল ১৪, ১৬ বছর। তাদের একজনের পরিবারের বন্ধু ক্যাস্ট্রোর সঙ্গে গাড়িতে উঠে। এরপর আর তাদের পাওয়া যায়নি। গত ৬ মে একজন একটি দরজা ভেঙে প্রতিবেশীর সহায়তায় ক্যাস্ট্রোর বন্দীশালা থেকে মুক্তিপায়। আমান্ডা বেরির ৬ বছরের এক কন্যার বাবাও হয়েছে ক্যাস্ট্রো। পাঁচবার মিশেলের গর্ভেই সন্তান নষ্ট করেছ পিটিয়ে ও ক্ষুধার্ত রেখে। আল-মামুন