চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২১:৫৫
মানিকগঞ্জ সদর রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আছিয়া খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার জন্য প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। তার পিতা দরিদ্র কৃষক আব্দুল মজিদ মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:আছিয়া খাতুন, একাউন্ট নং ৯২৫০/৭, পূবালী ব্যাংক, সিঙ্গাইর শাখা, মানিকগঞ্জ। ফোন:০১৭৬৭৭৩০৩৮২। সালমা আক্তার সালমা আক্তার (২৯) ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী পরিত্যক্তা এই অসহায় নারীর আড়াই বছর বয়সী একটি মেয়ে আছে। তার চিকিত্সার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। পিরোজপুর জেলার তেজদাসকাঠী গ্রামের সালমা তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মুন্নি, ইসলামী ব্যাংক, পিরোজপুর শাখা, সঞ্চয়ী হিসাব নং-১০৮৪৮, মোবাইল ০১৭৩২৭৭৪২৫৫।