ভারতে গরুসহ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২১:৫৬
রবিবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের বেনীপুর জিরো পয়েন্টের ৬২নং মেইন পিলারের কাছ থেকে উনু মিয়া নামে এক বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ১৩টি গরুসহ আটক করেছে। উনু মিয়া জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আকবর আলীর ছেলে।