ভেজাল খাবার বিক্রেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিন

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:০৫
পবিত্র রমজান মাস সিয়াম সাধনের মাস। এ মাসে প্রতিটি মানুষের ভেজালবিহীন খাবার খাওয়া জরুরি। কিন্তু, আমরা ঢাকা শহরের দিকে তাকালে দেখি, অধিকাংশ হোটেলেই ভেজাল মিশ্রিত ইফতারি বিক্রি হচ্ছে। এমনকি ফলের দোকানগুলোতেও বিষাক্ত ফরমালিনযুক্ত ফল বিক্রি হয়। বাংলাদেশে খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয় বলে মনে করি। তাই সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ এই যে, ভেজাল খাবার বিক্রেতাদের বিরুদ্ধে অতিসত্বর ব্যবস্থা নেওয়া হোক। মো. মোফাজ্জল হোসেন, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা