বেনাপোলে বিএসএফ ও বিজিবি বৈঠক

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১০
ভারত-বাংলাদেশের সীমান্তে সীমানা জরিপ ও সীমান্তের বিরাজমান সমস্যা নিয়ে শনিবার বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে দু’দেশের বিজিবি ও বিএসএফ’র কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৬ কমান্ডিং অফিসার লে.কর্নেল মতিউর রহমান এবং বিএসএফের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৬ বিএসএফের কমান্ডিং অফিসার কর্নেল এম.এ জয়ী। বিজিবির অপর সদস্যের মধ্যে মেজর রায়হান ও জয়নাল আবেদিন এবং বিএসএফ’র অপর সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার ডিএম ভিং সিংহ ও জোসিন কুমার। ঈদকে সামনে রেখে সীমান্ত পরিস্থিতি শান্ত রাখা, অস্ত্র, নারী শিশু পাচার ও মাদক চোরাচালান বন্ধ আলোচনা স্থান পায়।