ঢাকার আইডিয়াল ল’ কলেজের এলএলবি পরীক্ষায় সাফল্য

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের এল এল.বি (ফাইনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ঢাকার ফার্মগেটস্থ আইডিয়াল ল’ কলেজ থেকে ১৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৬ জন দ্বিতীয় শ্রেণীসহ সর্বমোট ১২৩ জন কৃতকার্য হয়। এ কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, কলেজের প্রতিষ্ঠাতা ড. আবদুল হালিম পাটওয়ারী ও অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি