আগামীকাল মঙ্গলবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় এবং পরশু বুধবার থানা, পৌরসভা ও কলেজে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় সংগঠনটি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার, অব্যাহত মিথ্যাচার ও তার ভাবমর্যাদা ক্ষুণ্নের প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, পৌর ও কলেজ ইউনিটকে যথাযথভাবে এ কর্মসূচি পালনের আহ্বান জানান।
