মধুখালীতে সহায়ক কমিটির সাংবাদিক সম্মেলন

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৩
গতকাল রবিবার দুপুরে নবগঠিত মধুখালী পৌরসভার সহায়ক কমিটির আয়োজনে পৌরসভা চত্বরে সদর ইউপি চেয়ারম্যানের এক সমাবেশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা মনিরুজ্জামান বাচ্চু বলেন, গত বছর ১০ অক্টোবর পৌরসভাটি গঠিত হলে চলতি বছরের ১৩ জানুয়ারি ৩১ সদস্যবিশিষ্ট সহায়ক কমিটি গঠন করা হয়। গত ২৫ জুলাই মধুখালী ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সতেজ সমাবেশ করে মধুখালী পৌরসভার বিরুদ্ধে যে দুর্নীতির কথা উল্লেখ করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। সম্মেলনে সহায়ক কমিটির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, মির্জা আক্তারুজ্জামান খোকন, আতিয়ার রহমান মিয়া, ওহিদুজ্জামান বাবলু, সহিদুল ইসলাম প্রমুখ।