রোমান্সের রাজাই এখন জঙ্গি!

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:৩৭
ফাদেল শাকের। লেবাননের নাগরিক। গান গেয়ে এক সময় তিনি আরব বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার উপার্জন ছিল অনেক। গান গেয়ে তিনি মনোরম পরিবেশে একটি বাড়ি কেনেন। ছিল গাড়ি এবং ফুলের বাগানও। কিন্তু বিনোদন জগতের সেই ফাদেল এখন জঙ্গিতে পরিণত হয়েছেন। খবর এনডিটিভি’র। বন্ধু মহলে যাকে রোমান্সের রাজা বলা হতো সেই ফাদেল গত বছর হঠাত্ করে জানান, গান গাওয়া ইসলামে নিষিদ্ধ। এরপর তিনি বড় দাঁড়িও রাখেন। গত মাসে লেবাননের শিদন নামের একটি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। তিনি গুলি করে দুই সেনাকে হত্যা করেন এবং এ নিয়ে গর্ব করেন। তিনি তার শত্রুদের কুকুর এবং শুকর বলে অভিহিত করেন। একটি রেস্তোরাঁর ওয়ার্ডবয় আহমেদ আল নাজ বলেন, আমরা খুবই কষ্ট পেয়েছি। কিভাবে তিনি এভাবে পরিবর্তন হলেন সেটা আমরা জানিনা। পূর্বে এই রেস্তোরাঁর মালিক ছিল শাকের।