আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপনে বৈঠক করার সময় জামায়াতে ইসলামের মহিলা রোকনসহ ৪৬ নারীনেত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, টাকা আদায়ের রদিশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হাটবোয়ালিয়া গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম টিটুর স্ত্রী দিলারা বেগম উপজেলা মহিলা জামায়াতের রোকন। তার বাড়িতে বিপুল সংখ্যক মহিলা গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে।
থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি বলেন, মঙ্গলবার সকালে একটি তথ্যের ভিত্তিতে জানতে পারি দিলারা আফরোজ জামায়াতের ৪টি ইউনিয়নের নেত্রীদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন। এ সময় সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান।
আরও পড়ুন: বগুড়ায় ২২দিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ৪
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, ওই মহিলাদের কাছে থেকে জিহাদী বইসহ টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/অনি
