ঈদে নীলফামারীতে পৌনে দুই লাখ পরিবার চাল পাবে

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৯
নীলফামারী জেলার ছয়টি উপজেলা ও চারটি পৌরসভায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ১ লাখ সাড়ে ৭৫ হাজার পরিবারের মাঝে ১৭৫৪.২৩০ মেট্রিক টন চাল বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। জেলা ও উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, সরকার পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার ছয়টি উপজেলার মধ্যে ডিমলা উপজেলায় ২৭ হাজার ৫৯২টি কার্ডের বিপরীতে ২৭৫.৯২০ মেট্রিক টন, জলঢাকা উপজেলায় ২৯ হাজার ৫৮৩টি কার্ডের বিপরীতে ২৯৫.৮৩০ মেট্রিক টন, কিশোরগঞ্জ উপজেলায় ২৫ হাজার ৯৩৪টি কার্ডের বিপরীতে ২৫৯.৩৪০ মেট্রিক টন, ডোমার উপজেলায় ২৪ হাজার ৩৮৪টি কার্ডের বিপরীতে ২৪৩.৮৪০ মেট্রিক টন, নীলফামারী সদর উপজেলায় ৩৪ হাজার ১৩৭টি কার্ডের বিপরীতে ৩৪১.৩৭০ মেট্রিক টন ও সৈয়দপুর উপজেলায় ২১ হাজার ৪৭১টি কার্ডের বিপরীতে ২১৪.৭১০ মেট্রিক টন চাল ও ৪টি পৌরসভার মধ্যে নীলফামারী সদর পৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মেট্রিক টন, ডোমার পৌরসভায় ১ হাজার ৫৪০টি কার্ডের বিপরীতে ১৫.৪০০ মেট্রিক টন, জলঢাকা পৌরসভায় ১ হাজার ৫৪০টি কার্ডের বিপরীতে ১৫.৪০ মেট্রিক টন ও সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মোতালেব মোল্লা ও ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রতি কার্ডধারীকে ১০ কেজি চাল দেয়া হবে। ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণের জন্য উপজেলা পর্যায়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।