এখন বর্ষাকাল। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রদান করে এবং বিষাক্ত গ্যাস কার্বন-ডাই-অক্সাইড যা আমরা ত্যাগ করি, তা গাছ গ্রহণ করে আমাদের উপকার করছে। গাছ লাগানোর ফলে, ভূমি ক্ষয় রোধ ও ভূমি ধস থেকে মুক্তিসহ প্রাকৃতিক নানা দুর্যোগ থেকে পরিবেশকে রক্ষা করে। গাছ লাগানোর প্রধান মৌসুম এই বর্ষাকাল। তাই এখনো গাছ লাগিয়ে না থাকলে আসুন গাছ লাগাই। পরিবেশ বাঁচাই।
দিলরুবা রিজওয়ান দিনা,
আয়েশ, সিংড়া, নাটোর
