বাঁকা চাঁদ নীলিমায় যেই এলো উড়ে
খুশি খুশি ভাব শুধু সারা মন জুড়ে,
রাত জেগে হইচই নেই কারো নিদ
ভোর হলে আনন্দ ঘরে ঘরে ঈদ।
ধনী আর দুঃখীরাও পাবে কত সুখ
পোশাকের নানা রঙ জুড়ায় যে বুক,
কোলাকুলি বুকে বুকে কিযে মিল মেল
খেতে হবে কত কিছু শিরনী অঢেল।
কারো মনে এতোটুকু বিদ্বেষ নেই
দেশ জুড়ে কলবর ঈদ এলো যেই।
