নাটোরের একমাত্র রানীভবানী সরকারি মহিলা কলেজে বর্তমানে একটি বিষয়ে অনার্স পড়ানো হয়। আরও অন্তত তিনটি বিষয়ে অনার্স চালুর জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর নার্গিস সুরাইয়া আখতার জানান, এই কলেজে বর্তমানে ১২শ’ ছাত্রী অধ্যয়ন করছে। এদের মধ্যে সহস্রাধিক পড়ছে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে। এইচএসসি পাস করার পর এদের অধিকাংশই চায় একই কলেজে অনার্স পড়তে। কিন্তু অনেকেই সেই সুযোগ পায় না। কারণ এখানে পছন্দের কোন বিষয়ে অনার্স কোর্স চালু নেই। বর্তমানে কেবলমাত্র ইসলামের ইতিহাস বিভাগ বিষয়ে অনার্স পড়ানো হয়। অথচ এই কলেজে আরও তিনটি বিষয়ে অনার্স পড়ানোর মত শিক্ষক ও অবকাঠামোগত সুবিধা রয়েছে। অধ্যক্ষ আগামী বছর থেকে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
