তিউনিসিয়ায় অস্থিরতা নিরসনে নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২১:২০
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী আলী লারায়েদ আগামী ডিসেম্বরে দেশটিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক অস্থিরতা নিরসনে এক জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অন্যদিকে ক্ষমতাসীন ইসলামপন্থি গোষ্ঠীর দল এননাহদার জোটের শরিক দল ইত্তাকাতোল পার্টি সরকার ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছে। দেশটির বিরোধী দলের নেতা মোহম্মদ ব্রাহিমি গত বৃহস্পতিবার আততায়ীর হাতে খুন হওয়ার পর রাজধানী তিউনিসসহ কয়েকটি শহরে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে ইত্তাকাতোল পার্টির দাবিকে অগ্রাহ্য করে লারায়েদ বলেন, সরকার ভেঙ্গে দেয়ার প্রশ্নই ওঠে না। আমরা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাই না। কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের মেয়াদ পূর্ণ করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।