বেকারমুক্ত সমাজ চাই, কারিগরি শিক্ষা ছাড়া মুক্তি নাই। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১ অবহিতকরণ কর্মশালা গত সোমবার নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ সুশীল কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনএসডিসির নির্বাহী কর্মকর্তা জীবন কুমার চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন, সিভিল সার্জন ডা. রশীদ আহমেদ, আইএলও প্রোগ্রাম অফিসার মো. কবির মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স, প্রধান ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ প্রমুখ।
