সমাজে শান্তি প্রতিষ্ঠায় পীর-মাশায়েখরা ভূমিকা রাখছেন

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২১:৪৫
পীর-মাশায়েখ, ওলি আওলিয়াদের হাত ধরেই উপমহাদেশে শান্তির ধর্ম ইসলামের প্রচার-প্রসার হয়েছে। সে সাথে হয়েছে মুসলমানদের সংখ্যাধিক্য। সমাজে শান্তি প্রতিষ্ঠায় এবং জনকল্যাণে ওলি আওলিয়া এবং পীর-মাশায়েখরাই অগ্রণী ভূমিকা পালন করছেন। সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ দরবার, খানকা ও মাজার শরীফের পীর-মাশায়েখ খাদেম ও মুতাওয়াল্লীদের সম্মানে মিলাদ ও ইফতার মাহফিলে এসব কথা বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজাল বলেন, সামাজিক অবক্ষয় থেকে সমাজকে মুক্ত রাখতে পীর-মাশায়েখ, ওলি আওলিয়ারা মূল ভূমিকা পালন করছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাডভোকেট দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহ্পুর দরবার শরীফের পীর ড. আহমেদ পেয়ারা, নূরে মাদিনা দরবার শরীফের পীর আবুল কাশেম রিজভী, মাওলানা মোশারফ হোসাইন হেলালী প্রমুখ।