অফিসে এসে যানজট ও জলাবদ্ধতার কথা বললে সবাই হেসে ওঠে। অথচ তীব্র যানজটে নাকাল নগরবাসী। বৃষ্টির পর জলাবদ্ধতা যেন স্বাভাবিক ঘটনা। তাই আমার কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা: দেশে কি কোনো নগরবিদ নাই? নগরবিদদের কি নগরের সমস্যা চোখে পড়ে না? দেশে কি কোনো সিটি কর্পোরেশন নাই? সিটির সমস্যা চোখে পড়ে না? আর থাকলে তাদের কাজ কী? বুয়েট, চুয়েট, কুয়েট ইত্যাদি বিশ্ববিদ্যালয় থেকে যারা পাস করছে তাদেরকে কি পর্যাপ্ত জ্ঞান অর্জন ছাড়াই সার্টিফিকেট দেওয়া হয়? আর যাঁরা পড়ান তাঁরা কি দেশের, নগরের সমস্যা সমাধানে র্নিলিপ্ত?
দেশে কি কোনো রাজনীতিবিদ নাই? যাঁরা দেশের কল্যাণে, সমস্যা সমাধানে কাজ করবেন। দেশে কি কোনো সরকার নাই মানুষের দুর্ভোগ দেখার? দেশে কি কোনো দল নাই যারা তাদের উন্নয়ন পরিকল্পনা এঁকে মানুষকে আশ্বস্ত করতে পারে? স্বপ্ন দেখাতে পারে? বাস্তবায়ন করতে পারে? দেশে কি কোনো মিডিয়া নাই? যারা রাজনীতিবিদদের, দেশের পরিকল্পনাবিদদের, সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে নগরের সমস্যা। নাকি শুধুই সবাই দায়সারা কাজ করে? আর যদি সবাই দায়সারা কাজ করে তবে কি দেশ অন্ধকারাচ্ছন্ন সমস্যার অতল গহ্বরে তলিয়ে যাবে না?
সরকারি বাঙলা কলেজ
