ভালবেসে এক বাংলাদেশিকে বিয়ে করেছিলেন শ্রীলংকান নারী চান্দ্রালতা ওরফে ফাতেমা। কুয়েতে বেশ সুখেই কাটছিল সংসার। কাউকে কিছু না বলে কয়ে হঠাত্ স্বামী ইকবাল হোসেন চলে আসেন বাংলাদেশে। ইকবালের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। চান্দ্রালতা হাজীগঞ্জে এসে ইকবালকে খুঁজে বের করেছেন। এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
চান্দ্রালতা হাজীগঞ্জে এসে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে তিনি বলেন, ১৯৯৯ সালে তিনি কুয়েতের আল সুয়েক এলাকায় দাউরিয়া স্টেশনে (পুলিশ স্টেশনে) চাকরি নেন। এসময় ইকবালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রেম। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ইকবালকে বিয়ে করেন। নাম নেন ফাতেমা।
চান্দ্রালতার বাড়ি শ্রীলংকার কুরনাগেল জেলার রাসনায়েকপুর থানার মিল্লাঘাওয়াত্তা গ্রামে।
চান্দ্রালতা বলেন, গত ২১ জুলাই ইকবাল তাকে না জানিয়ে তার উপার্জিত টাকা পয়সা নিয়ে দেশে চলে আসে। তার কাছে থাকা ইকবালের পাসপোর্টের ঠিকানা দেখে গত ২৭ জুলাই চান্দ্রালতা বাংলাদেশে আসেন। জানা গেছে, চান্দ্রালতার এলাকার এক নারীর স্বামীর বাড়ি শাহরাস্তি থানাধীন রাড়া মৌলভী বাজার গ্রামে। তার নাম মো. মাসুদ হোসেন। চান্দ্রালতা বাংলাদেশে এসে মাসুদের বাড়িতে উঠেন।
মাসুদ জানান, চান্দ্রালতা আমার এখানে আসার পর তাকে শ্রীলংকান হাইকমিশনে নিয়ে যাই। শ্রীলংকান হাইকমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানানো হয়।
জানা গেছে, ২৮ জুলাই চান্দ্রালতা মাসুদের সহায়তায় হাজীগঞ্জ থানায় এসে ইকবাল হোসেনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই ইকবালকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার বিষয়টি সমাধানের জন্য হাজীগঞ্জ থানায় উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়। সিদ্ধান্ত হয় চান্দ্রালতা দুই মাস ইকবালের হাজীগঞ্জের ভাড়া বাসায় থাকবেন। পরে ইকবাল চান্দ্রালতাকে নিয়ে কুয়েত ফিরে যাবেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন জানান, উভয় পক্ষের কথা চিন্তা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কোন নড়চড় হলে ইকবালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাসুদ জানান, ভালবেসে চান্দর্জিত অর্থ দিয়ে ইকবাল গ্রামের বাড়িতে সহায় সম্পত্তি ক্রয় করেছে। এমনকি তার ভগ্নিপতিকেও কুয়েত নিয়েছে। ইকবালের দেশে স্ত্রী আছে একথা কোনদিন তাকে জানায়নি।
এদিকে ইকবাল দাবি করেন, চান্দন প্রতারণা করেননি বলে জানান।
হাজীগঞ্জের হরিপুর গ্রামের আলী আসাদের ছেলে ইকবাল। তার প্রথম স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।
