আড়াই লাখ পাউন্ডের টেস্ট টিউব বার্গার

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৩
ইংল্যান্ডের রাজধানী লন্ডনে আগামী সপ্তাহে অস্বাভাবিক দামের বার্গার বিতরণ করা হবে। তবে এটি প্রকৃত গরুর মাংসের নয়। কৃত্রিমভাবে তৈরি মাংস দিয়ে তৈরি। টেস্ট টিউবের মাধ্যমে এই বার্গার তৈরি করা হয়েছে। খবর ডেইলি মেইলের। একটি গবেষণাগারে গরুর স্টেম সেল থেকে টেস্ট টিউবে এই বার্গার তৈরি করা হয়েছে। তবে দেখতে এটি আসল গরু থেকে তৈরি বার্গারের মতো। এর মূল্য আড়াই লাখ পাউন্ড (২৮০ কোটি টাকা)। আগামী সপ্তাহে লন্ডনের একটি রেস্তোরাঁয় বিতরণ করা হবে। এর উদ্ভাবনকারী হল্যান্ডের ম্যাস্ট্রিস্ট ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক পোস্ট আশা করছেন, এর আবিষ্কার ফলপ্রসূ হলে প্রোটিনের চাহিদা পূরণের ক্ষেত্রে এক বিশাল অবদান রাখবে। এছাড়া গুরুর মাংসের প্রয়োজনীয়তাও অনেক কমে যাবে। তিনি আরো বলেন, বর্তমানে মাংস উত্পাদনে কৃষিপণ্যের প্রায় ৭০ ভাগ অর্থ ব্যয় করা হয়। বর্তমানের পরিস্থিতি চলতে থাকলে মাংস এক সময় দুর্লভ হয়ে পড়বে।