ব্যবসায়ীকে ছুরিকাঘাত

চবি ছাত্রলীগের দুই কর্মী এক বছরের জন্য বহিষ্কার

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৪
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার অপরাধে দুই ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মিনু ও ছাত্রলীগ কর্মী মো. শাহজাহান। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় মিনু ও শাহজাহানকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ মে মিজানুর রহমান মিনু ও শাহজাহান চাঁদার দাবিতে জিয়া নামের এক ব্যবসায়ীকে মারধর করে ও মাথায় ছুরিকাঘাত করে।