সাফল্যের শীর্ষে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১৫
১৯৯১ সনে মানিকগঞ্জ শহরের একমাত্র বেসরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ। সে সময়কালে জেলা সদরে ভর্তি সংকট ভয়াবহ আকার ধারণ করলে জেলা প্রশাসন,সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,ব্যবসায়ী-সামাজিক সাংস্কৃতি সংগঠনের উদ্যোগে জেলা শহরের প্রাণকেন্দ্রে একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজ প্রতিষ্ঠিত হয়। মানিকগঞ্জের তত্কালীন জেলা প্রশাসক মোঃ মর্তুজা হোসেন মুন্সি এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের আহবানে সাড়া দিয়ে কলেজের জন্য প্রয়োজনীয় জমি ও আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসেন মানিকগঞ্জের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব,শিক্ষানুরাগী,সমাজসেবক, অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব মরহুম খানবাহাদুর আওলাদ হোসেন খান এর পরিবার। খানবাহাদুর আওলাদ হোসেন খানের সন্তান মানিকগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিক মরহুম বেলায়েত হোসেন খান এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক এনায়েত হোসেন খান ঝিলু তাঁদের পরিবারের পক্ষ থেকে কলেজের জন্য জেলা শহরের প্রাণকেন্দ্র পোড়রায় প্রয়োজনীয় জমি এবং অর্থপ্রদান করার প্রেড়্গিতে এবং মানিকগঞ্জের প্রতি মরহুম খানবাহাদুর আওলাদ হোসেন খান মহোদয়ের অবদানের স্মৃতিকে ধরে রাখার লড়্গ্যে কলেজটির নামকরণ করা হয় ‘ খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ’। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন জেলার খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক আলী আহমদ। তাঁর সুযোগ্য পরিচালনায় অল্প সময়ের মধ্যে কেবল জেলা শহরই নয় জেলার অন্যতম বেসরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এ কলেজ। কলেজের বর্তমান অধ্যক্ষ হোসনে আরা বেগম জানান,১৯৯১ সালের শুরম্নতে কলেজটির উচ্চ মাধমিক স্তর পর্যন্ত একাডেমিক স্বীকৃতি থাকলেও ১৯৯৮ সালে কলেজটি ডিগ্রি স্তরে উন্নীত হয়।কলেজের একাডেমিক বিকাশ এবং অগ্রগতি এখানেই থেমে থাকেনি। মানিকগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও কলেজ গভণিং বডির বর্তমান সভাপতি আলহাজ্ব জাহিদ মালেক স্বপনের ঐকান্তিক চেষ্টায় ২০১২ সালে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালুর মাধ্যমে কলেজকে স্নাতোকোত্তর স্তরে উন্নীত করা হয়েছে। বর্তমানে উচ্চমাধ্যমিক (মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও ব্যবসায় ব্যবস্থাপনা শাখা রয়েছে) স্নাতক শ্রেণিতে (বিএ, বিএসএস, বিবিএস) এবং বাংলা, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে । কলেজের শিড়্গার মান উন্নত,এসএসসি থেকে স্নাতক সম্মান শ্রেনী পর্যন্ত কলেজের ছাত্রছাত্রী সংখ্যা ২ হাজারের উপরে। কলেজের বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ও পাশের হার অত্যন্ত্ম সন্তোষজনক। কলেজে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব । প্রজেক্টর ব্যবহারের মাধ্যমে চলতি শিড়্গাবর্ষ থেকে ডিজিটাল ক্লাসরুম চালুর কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে।সাহিত্য-সংস্কৃতি চর্চায় এ কলেজটি জেলায় গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাহিত্য-সংস্কৃতিক প্রতিযোগিতায় স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সম্মানজনক পুরষ্কার বয়ে এনেছে। ক্রীড়াঙ্গনেও কলেজের রয়েছে ব্যাপক পরিচিতি। জাতীয়ভাবে ক্রীড়াঙ্গনে পুরস্কার পাবার গৌরব রয়েছে। রোভার স্কাউট গ্রম্নপ ও রেড ক্রিসেন্ট শাখা রয়েছে সামাজিক ও রাষ্ট্রীয় প্রয়োজনে এই গ্রুপ কাজ করে থাকে। কলেজটি জেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে একাধিকবার পুরস্কারও লাভ করেছে।