ফুলবাড়ীয়ায় পিতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৩৯
ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে পিতা জয়নাল আবেদীনকে (৬০) নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড পুত্র। গত সোমবার জমি বিক্রির টাকা নিয়ে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, পিতার সাথে পুত্রের জমি বিক্রির টাকা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে পুত্র আজাহারুল ইসলাম তার বৃদ্ধ পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গত মঙ্গলবার সকাল ১১টায় সে মারা যায়। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। এলাকাবাসী জানায়, পলাতক আজাহারুল ইসলাম জুয়া ও নেশার টাকার জন্য তার বৃদ্ধ পিতাকে প্রায়ই মারধর করত। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।