চৌদ্দগ্রামে অভিমানী স্বামীর আত্মহত্যা

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪২
কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার রাতে স্ত্রীর উপর অভিমান করে মোঃ ছুট্টু (৩০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের আবদুস সালামের ছেলে। স্থানীয়রা জানায়, ছুট্টুর সাথে তার স্ত্রী আছমা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সে অভিমান করে বাড়ির একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।