সারিয়াকান্দিতে ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪৩
সারিয়াকান্দিতে বাঁধ ভাঙ্গা পানির তোড়ে উপজেলার সোলারতাইড় গ্রামের তাইড় সড়কের কিত্তিনাশা খালের এলজিইডির নির্মিত ব্রিজটি ভেঙ্গে গেছে। এতে শেখেরপাড়া, সোলারতাইড়, কালারতাইড়, বাঁশাহাটা, কুতুবপুর, জোরগাছা, কাজলা গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে ১৫ হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ২ জুলাই কুতুবপুর বাজারের সামনে নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যমুনার পানি লোকালয়ে প্রবেশ করায় মানুষের এ সমস্যার সৃষ্টি হয় ।