আম কুড়াতে গিয়ে প্রাণ হারালেন চাচী ও ভাতিজা

আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৫৯

কুষ্টিয়ার ভেড়ামারায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ ও এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুমি খাতুন (৩৬) ও রাতুল (১৫)। রুমি খাতুন ওই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী এবং রাতুল একই এলাকার টুটুল আলীর ছেলে। তারা সম্পর্কে চাচী ও ভাতিজা।

আরও পড়ুন: গোপনে বৈঠকের সময় জিহাদী বইসহ জামায়াতের ৪৬ নারীনেত্রী আটক

স্থানীয়রা জানান, রাতে ঝড় শুরু হলে চাচী ও ভাতিজা আম কুড়াতে বের হয়। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/অনি