পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে পার্বতীপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু হবে। পার্বতীপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মঞ্জুরুল আলম জানান, ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন সার্ভিস চালু হচ্ছে। ঈদের পরের ৫ দিন পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করবে। জানা যায়, ৬৭০ আসনের ট্রেনটি ৯টি বগি নিয়ে সকাল পৌনে ৭টায় পার্বতীপুর থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকাল পৌনে ৫টায়। ট্রেনটি ওইদিন বিকাল ৫.২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পার্বতীপুরে পৌঁছাবে রাত ৩টায়। বিশেষ ট্রেনে এসি কোচ সংযুক্ত থাকবে বলে রেলওয়ে সূত্রটি জানায়।
