যশোরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ইজিবাইক চালক জসিম (২৮) যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকার ইসহাক আলীর ছেলে। যশোর সদর উপজেলার পতেঙ্গালী জয়তলা এলাকায় ভাড়া থেকে ভাড়ায় ইজিবাইক চালিয়ে তিনি জীবন যাপন করতেন। মঙ্গলবার সকালে পতেঙ্গালী মাঠতলা আমবাগান এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
