ঈদের নাটক নিয়ে যথারীতি তারকাদের ভেতরে এক ধরনের বাড়তি ব্যস্ততা কাজ করে। তবে এবারে এশিয়ান টিভির জীবন সংসার ধারাবাহিকের জন্য নির্মাতা মাইনুল হোসেন খোকন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তা হলো- টিভি ধারাবাহিকের শ্যুটিংয়ে ঈদ উপলক্ষে তিনি আলাদা ভাবে সিনেমা ও সঙ্গীত তারকাদের নিয়ে আলাদা একটি পর্ব নির্মাণ করেছেন।
আর এই নাটকের শ্যুটিংয়ে ব্যান্ড দল মাইলস, এস আই টুটুল, শুভ্র দেবসহ চলচ্চিত্র তারকা শাকিব খান, এম এ জলিল অনন্ত ও বর্ষা, অপু বিশ্বাস অংশ নেন। আর নাটকে অভিনয় করছেন দিতি, বাঁধন, ফারজানা ছবি, মীর সাব্বির।
নির্মাতা খোকন বলেন, ‘আমাদের নাটককে আরো ব্যতিক্রমী দর্শকদের ভাবনার কাছাকাছি নিতেই নাটকের সেটে সিনেমা ও গানের তারকাদের সমন্বয় ঘটিয়েছি।
