সাতকানিয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:১৭
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চিববাড়ী এলাকায় গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এক মাদ্রাসা ছাত্রীর লাশ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম ফরিদা ইয়াছমিন (১৮)। সে উপজেলার চিববাড়ী এলাকার মাহবুবুর রহমানের মেয়ে এবং দক্ষিণ চিববাড়ী মহিলা আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী।