স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে ল্যাব’র নতুন কমিটির সাক্ষাত্

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:২১
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেফায়েত উল্লাহর সাথে সম্প্রতি বাংলাদেশ সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাত্ করেছেন। এ সময় কমিটির পক্ষে সভাপতি মো. আব্দুর রাজ্জাক (এসএসটি স্বাস্থ্য অধিদপ্তর), মহাসচিব মো. আশরাফুল ইসলাম সরকার (এসএসটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল), সাংগঠনিক সম্পাদক বাবু সমীর কুমার বেপারী (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল), অর্থ সম্পাদক সুরাইয়া পারভীন, উপদেষ্টা দেলোয়ার হোসেন চৌধুরীসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি