ভাষা সংগ্রামী ওয়াদুদের জন্মবার্ষিকী আজ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:২২
ভাষা সংগ্রামী এম এ ওয়াদুদের ৮৮তম জন্মবার্ষিকী আজ। তিনি তত্কালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও বিভিন্ন আন্দোলনে নেতৃত্বদানকারী ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মাধ্যক্ষ ছিলেন। ১৯২৫ সালের এই দিনে তিনি চাঁদপুর জেলার রাঢ়িরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গণতান্ত্রিক যুবলীগ (১৯৪৮), পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ (১৯৪৮) ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার (১৯৬৫) প্রতিষ্ঠাতা সদস্য। মরহুম এম এ ওয়াদুদ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (১৯৪৯) সাপ্তাহিক ইত্তেফাক (১৯৪৯) ও দৈনিক ইত্তেফাক (১৯৫৩) প্রতিষ্ঠাকালীন সদস্য । তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি তার একমাত্র কন্যা ও ডায়াবেটিক ফুট সার্জারিতে দেশের একমাত্র বিশেষজ্ঞ ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ (টিপু) তার একমাত্র পুত্র। -প্রেস বিজ্ঞপ্তি