সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:০৫

সিদ্ধিরগঞ্জে টিভি ও মোবাইল ফোনে পর্ণ ভিডিও দেখিয়ে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিয়াজ (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন এক শিশুর মা। 

গ্রেফতারকৃত রিয়াজ পটুয়াখালীর রাঙ্গাবালী থানার পশুরী বুনিয়া এলাকার বেলায়েত আলী সিকদারের ছেলে এবং সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের শিমুলপাড়া এলাকার সোহেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। 

আরও পড়ুন: রমজানেও খালেদা জিয়ার প্রতি সরকারের জুলুম বন্ধ হচ্ছে না: রিজভী

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচএমজসীম উদ্দিন জানান, অভিযোগকারী ও তার প্রতিবেশী তারা স্বামী-স্ত্রী উভয়ে গার্মেন্টে কাজ করেন। প্রতিদিন তারা কাজে যাওয়ার পর তাদের দুই সন্তানকে (৭ বছর বয়সের) ডেকে নিয়ে টিভি দেখার কথা বলে পর্ণ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে রিয়াজ। গত ৮, ৯ ও ১০ মে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওই যুবক শিশু দুটিকে ধর্ষণ করার চেষ্টা করে। শিশু দুটির মা-বাবারা কর্মস্থলে যাওয়ায় রিয়াজ শিশুদেরকে মোবাইল ফোনে পর্ণ ছবি দেখিয়ে ধর্ষণ চেষ্টা করে বলে উল্লেখ করা হয় মামলায়। পরবর্তীতে শিশু দুটি এ ঘটনা তাদের মা-বাবাকে জানালে তাদের মা-বাবা এলকাবাসীকে অবহিত করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। 

ইত্তেফাক/কেকে