মাহবুব শরীফ
কম্পিউটার অপারেটিংয়ের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম দিয়ে বিভিন্ন কাজের সময় ভাইরাসের আক্রমণ লক্ষ করা যায়। কখনো কখনো ভাইরাস আক্রমণে অনেক গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্টস নষ্ট হয়ে যায়। প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্টস সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করা হয় অ্যান্টিভাইরাস।
মাইক্রোসফট ও অ্যাপল দুইটি আলাদা কোম্পানি এবং তাদের অপারেটিং সিস্টেম বেসডও সম্পূর্ণ আলাদা। তারা সাধারণত নিজেদের অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার তৈরি করে থাকে। বিশেষ করে সিকিউরিটি রিলেটেড সফটওয়্যার তৈরি করে থাকে।
এবার মাইক্রোসফট ও অ্যাপল দুইটি আলাদা কোম্পানি হওয়া সত্ত্বেও, মাইক্রোসফট অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য অ্যান্টিভাইরাস তৈরি করবে বলে ঘোষণা দিয়েছে। এই অ্যান্টিভাইরাসটির নাম হলো- ‘মাইক্রোসফট ডিফেন্ডার’। এর আগে ম্যাকের জন্য জনপ্রিয় অফিসিয়াল অফিস সফটওয়্যার বাজারে ছেড়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট প্রথমবারের মতো নিরাপত্তা বিষয়ক সফটওয়্যার তৈরি করল ।
মাইক্রোসফট ডিফেন্ডার সফটওয়্যারটি ম্যাকের Sierra, High Sierra and Mojave তিন ভার্সনে চলতে সক্ষম। নিয়মিত আপডেটের মাধ্যমে রিয়েল টাইম প্রোটেকশন দিতে সক্ষম এই জনপ্রিয় অ্যান্টিভাইরাস। অনেকেই উইন্ডোজ ১০ ওএসে ডিফল্টভাবে ডিফেন্ডার থাকার কারণে নিয়মিত ব্যবহার করছে অ্যান্টিভাইরাসটি। আপনি যদি ম্যাক ব্যবহারকারী হন তাহলে কিছু দিন অপেক্ষা করতে হতে পারে। কারণ, মাইক্রোসফট খুব শীঘ্রই বাজারে আনতে পারে জনপ্রিয় এই অ্যান্টিভাইরাসটি।
