যুক্তরাষ্ট্রের গোয়ান্দা তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন গতকাল বৃহস্পতিবার মস্কো বিমানবন্দর ছেড়ে রাশিয়ায় প্রবেশে করেছেন। তিনি হংকং থেকে রাশিয়ার মস্কোয় যান গত ২৩ জুলাই। এরপর থেকে তিনি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, স্নোডেন রাশিয়ার মূল ভূখণ্ডে প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাবার পরই বিমানবন্দর ত্যাগ করেন। রাশিয়া তার সাময়িক আশ্রয়ের আবেদন অনুমোদন করেছে। খবর বিবিসির।
বিমানবন্দরে অসংখ্য সাংবাদিক উপস্থিত থাকলেও বিমানবন্দর থেকে চলে যাওয়ার সময় কেউ তাকে দেখতে পরেননি। তিনি রাশিয়ার কোথায় আশ্রয় নিয়েছেন নিরাপত্তার কারণে তা জানানো হয়নি।
মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী স্নোডেনের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার গোপন তথ্য সংগ্রহ কার্যক্রমের তথ্য ফাঁস করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তাকে রাশিয়ার বিমানবন্দরে আশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। এবার রশিয়া আশ্রয় দেয়ায় সম্পর্ক আরো খারাপ হতে পারে। তাকে যুক্তারাষ্ট্রের হাতে তুলে দেয়া হলে তার মৃত্যুদণ্ড দেয়া হবে বলে যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছিল। কিন্তু রাশিয়া তাকে হস্তান্তর করেনি।
