ফরিদপুরের নগরকান্দায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে এলাকার ৫ যুবকের বিরুদ্ধে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে পাশ্ববর্তী বড় পাইককান্দী গ্রামের মজিবর খানের ছেলে সাগর খান প্রেম নিবেদন করে উক্তত্য করতো। এতে স্কুল ছাত্রী প্রেম প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয় সাগর। স্কুলছাত্রীকে অপহরণ করবে বলে নানাভাবে ভয়ভীতি দেখায় সাগর খান। ঘটনার দিন মঙ্গলবার সকালে কোচিংয়ে যাওয়ার সময় নগরকান্দা-পুরাপাড়া আঞ্চলিক সড়কে সাগর তার ৪ বন্ধু মিলে মাইক্রোবাস নিয়ে উৎপেতে থাকে। স্কুলছাত্রী ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই মুখ চেপে ধরে মাইক্রোবাসে তোলে। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ধাওয়া করলে স্কুলছাত্রীকে দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রী তার মা বাদী হয়ে নগরকান্দা থানায় সাগরসহ ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দাখিল করেন।
আরও পড়ুন: রমজানেও খালেদা জিয়ার প্রতি সরকারের জুলুম বন্ধ হচ্ছে না: রিজভী
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপহরণকৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/কেকে
